DSM-IV এবং DSM-5-এর মধ্যে পার্থক্য | Difference Between DSM-IV and DSM-5

মানসিক স্বাস্থ্য ও মনোবিজ্ঞানের ক্ষেত্রে DSM-IV এবং DSM-5-এর (Difference Between DSM-IV and DSM-5) মধ্যকার পার্থক্যগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। DSM (Diagnostic and Statistical Manual of Mental Disorders) হল এই ক্ষেত্রগুলোতে বিভিন্ন মানসিক অবস্থা নির্ণয়ের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নির্দেশিকা। ক্লিনিক্যাল সাইকোলজি এবং সাইকিয়াট্রির মৌলিক নির্দেশিকা হিসেবে কাজ করা DSM-এর বিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে মানুষের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো সম্পর্কে আমাদের বোঝাপড়ায় গভীর পরিবর্তন এসেছে। ফলে, DSM-IV এবং DSM-5-এর মধ্যকার পার্থক্যগুলো নিয়ে আলোচনা করা কেবল মনোবিজ্ঞানীদের জন্যই প্রাসঙ্গিক নয়, বরং এই বিষয়ের প্রতি আগ্রহী যেকোনো ব্যক্তির জন্যই তা অত্যন্ত আকর্ষণীয়। এই আলোচনায় আমরা দেখব কীভাবে বিভিন্ন পরিবর্তন যেমন- মাল্টিঅ্যাক্সিয়াল (Multiaxial) পদ্ধতির অপসারণ থেকে শুরু করে অটিজম ও সিজোফ্রেনিয়ার মতো জটিল ব্যাধিগুলোর পুনর্বিন্যাস চিকিৎসা পদ্ধতির ওপর প্রভাব ফেলেছে।

 

DSM-IV-এর সংক্ষিপ্ত ইতিহাস

DSM-IV (Diagnostic and Statistical Manual of Mental Disorders, Fourth Edition) হল মানসিক ব্যাধিগুলোর একটি শ্রেণিবিন্যাসগত নির্দেশিকা, যা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন (American Psychiatric Association, APA) কর্তৃক প্রকাশিত। বিশ্বজুড়ে মানসিক রোগ নির্ণয়, গবেষণা এবং চিকিৎসার ক্ষেত্রে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক হিসেবে গণ্য করা হয়। DSM-IV ১৯৯৪ সালের মে মাসে প্রকাশিত হয়। এর পূর্ববর্তী সংস্করণ ‘DSM-III-R’ (১৯৮৭ সালে প্রকাশিত)-এর সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং গবেষণালব্ধ নতুন তথ্যগুলোকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল। এই সংস্করণে মোট ৩৬৫টি মানসিক ব্যাধির রোগ নির্ণয়ের মানদণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায়, DSM-IV তৈরির ক্ষেত্রে অভিজ্ঞতামূলক তথ্যের (Empirical Data) ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটি প্রণয়নের প্রক্রিয়ায় অসংখ্য ক্লিনিক্যাল ট্রায়াল, বিদ্যমান গবেষণাপত্রগুলোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং বিশেষজ্ঞদের সাথে পরামর্শ অন্তর্ভুক্ত ছিল যার মূল লক্ষ্য ছিল রোগ নির্ণয়ের পদ্ধতিগুলোকে আরও বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য করে তোলা।

 

DSM-5-এর সংক্ষিপ্ত ইতিহাস

২০০০ সাল থেকে, American Psychiatric Association (APA) ‘Diagnostic and Statistical Manual of Mental Disorders’ (DSM)-এর পঞ্চম সংস্করণের জন্য একটি গবেষণামূলক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে বিভিন্ন কার্যগোষ্ঠী (Work Groups) গঠন করতে শুরু করে। গবেষণাপত্র, শ্বেতপত্র এবং মনোগ্রাফের (গবেষণামূলক প্রবন্ধ) ওপর ভিত্তি করে, এই কার্যগোষ্ঠীগুলো বিভিন্ন মানসিক অবস্থার ক্ষেত্রে বিদ্যমান বৈজ্ঞানিক তথ্যের সারসংক্ষেপ তৈরি করে এবং রোগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে। ২০০৭ সালে, DSM-5 টাস্ক ফোর্স DSM-5 ম্যানুয়ালটি তৈরির কাজ শুরু করে, যা ২০১৩ সালে প্রকাশিত হয়।

 

DSM-IV এবং DSM-5-এর মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন

DSM-IV এবং DSM-5-এর মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে:

  1. DSM-IV-তে, ‘সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার’ (Substance use Disorder)-কে ‘সাবস্ট্যান্স অ্যাবিউজ’ (Substance Abuse) এবং ‘সাবস্ট্যান্স ডিপেন্ডেন্স’ (Substance Dependence)- এই দুটিকে আলাদা রোগ হিসেবে নির্ণয় বা বিভক্ত করা হয়েছিল। DSM-5-এ এই দুটিকে একত্রিত করে ‘সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার’ (Substance use Disorder) নামে একটি একক ডায়াগনস্টিক ক্যাটাগরি তৈরি করা হয়েছে।
  2. DSM-IV-তে ‘সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার’ (Substance use Disorder)-এর নির্ণায়ক মানদণ্ড হিসেবে ‘আইনি সমস্যা’ (Legal problems)-এর বিষয়টি ছিল; DSM-5-এ এটিকে বাদ দিয়ে তার পরিবর্তে ‘ক্রেভিং’ (Cravings) বা কোনো পদার্থ ব্যবহারের তীব্র আকাঙ্ক্ষা বা তাড়নাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
  3. এছাড়া, রোগীর উপসর্গের সংখ্যার ওপর ভিত্তি করে এই ডিসঅর্ডারের তীব্রতাকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সম্ভাব্য ১১টি উপসর্গের মধ্যে ২-৩টি উপসর্গ থাকলে তাকে মৃদু (Mild), ৪-৫টি থাকলে মাঝারি (Moderate) এবং ৬টি বা তার বেশি উপসর্গ থাকলে গুরুতর (Severe) ‘সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার’ (Substance use Disorder) হিসেবে গণ্য করা হয়। DSM-IV-তে ‘সাবস্ট্যান্স অ্যাবিউজ’ নির্ণয়ের জন্য মাত্র একটি উপসর্গের উপস্থিতিই যথেষ্ট ছিল, অথচ DSM-5-এ ‘সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার’ নির্ণয়ের জন্য অন্তত দুটি বা তার বেশি উপসর্গের উপস্থিতি প্রয়োজন।
  4. DSM-5 থেকে ‘ফিজিওলজিক্যাল সাবটাইপ’ (Physiological Subtype) এবং ‘পলি-সাবস্ট্যান্স ডিপেন্ডেন্স’ (Polysubstance Dependence)-এর মতো নির্ণয় পদ্ধতিগুলো বাদ দেওয়া হয়েছে।

 

DSM-5-এ ৭টি বড় পরিবর্তন

কৃত্রিম শ্রেণিবিন্যাসের পরিবর্তন (Modification of Artificial Categorization)

DSM-IV-এ বিভিন্ন মানসিক সমস্যাকে পাঁচটি বড় শ্রেণিতে বা গ্রুপে ভাগ করার জন্য একটি “অ্যাক্সিয়াল” (axial) বা অক্ষ-ভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হতো:

  1. মানসিক প্রতিবন্ধকতা (Mental retardation) এবং ব্যক্তিত্বজনিত ব্যাধি (Personality Disorder) ছাড়া অন্য সব মানসিক রোগ নির্ণয়ের শ্রেণি।
  2. ব্যক্তিত্বজনিত ব্যাধি এবং মানসিক প্রতিবন্ধকতা।
  3. সাধারণ শারীরিক বা চিকিৎসাগত অবস্থা; তীব্র শারীরিক অসুস্থতা এবং শারীরিক ব্যাধি।
  4. মনোসামাজিক (Psychosocial) ও পরিবেশগত (Environmental) কারণসমূহ।
  5. কার্যক্ষমতার সামগ্রিক মূল্যায়ন (Global Assessment of Functioning) অথবা ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের জন্য ‘চিলড্রেন’স গ্লোবাল অ্যাসেসমেন্ট স্কেল’ (Children’s Global Assessment Scale)।

এখন এই শ্রেণিবিন্যাসগত পদ্ধতি আর নেই। DSM-5 প্রকাশের সাথে সাথে বিভিন্ন মানসিক সমস্যার মধ্যকার সম্পর্ক স্পষ্ট করার লক্ষ্যে এই শ্রেণিবিন্যাসকে আরও সহজ করা হয়েছে। আগের পদ্ধতির সমালোচনা ছিল যে, এটি বিভিন্ন সমস্যার মধ্যে সংযোগ স্থাপন করা কঠিন করে তুলেছিল বিশেষ করে যখন কোনো সমস্যা এই কৃত্রিম সীমানাগুলো অতিক্রম করত। এছাড়া, যেসব সমস্যার বৈশিষ্ট্য প্রায় একই রকম ছিল, সেগুলোকে এই পদ্ধতিতে আলাদা করে ফেলা হয়েছিল। এখন এই সংযোগগুলো অনেক বেশি স্পষ্ট।

অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার  (Autism Spectrum Disorder – ASD)

DSM-5-এ, দুর্ভাগ্যবশত খুবই সাধারণ চারটি পৃথকভাবে শ্রেণীবদ্ধ বিষয়কে ‘অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার’ শিরোনামের অধীনে একীভূত করা হয়েছে। অটিজম (Autism), অ্যাসপারগার্স (Asperger’s), শৈশবকালীন ডিসইন্টিগ্রেটিভ ডিসঅর্ডার (Childhood disintegrative disorder) এবং পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের (Pervasive developmental disorder) পূর্ববর্তী বিভাগগুলো এখন আর ব্যবহৃত হয় না।

বাইপোলার ডিসঅর্ডারের বিলোপ (Elimination of Childhood Bipolar Disorder)

শিশুদের ক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডার (Bipolar Disorder) নির্ণয় ও চিকিৎসার হার অত্যধিক বেড়ে যাওয়ার ক্ষতিকর প্রবণতা পরিলক্ষিত হওয়ায়, DSM-5-এ ‘Childhood Bipolar Disorder’ বা শিশুদের বাইপোলার ডিসঅর্ডার বিষয়টি বাদ দেওয়া হয়েছে এবং এর পরিবর্তে ‘ডিসরাপ্টিভ মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডার’ (Disruptive Mood Dysregulation Disorder, DMDD) অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও আগে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত বলে নির্ণয় করা সব শিশুকেই যে DMDD-এর অন্তর্ভুক্ত করা যাবে তা নয়, তবে এটি এমন একটি নতুন রোগ নির্ণয়ের সুযোগ তৈরি করে যা চরম মেজাজ হারানোর মতো লক্ষণগুলোর সাথে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ।

ADHD শনাক্তকরণ প্রক্রিয়ায় পরিবর্তন (Revisions to ADHD Diagnosis)

নতুন DSM-5-এ ADHD (Attention-Deficit/Hyperactivity Disorder) নির্ণয়ের পরিধি প্রসারিত করা হয়েছে। এর ফলে এখন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও ADHD শনাক্ত করা সম্ভব এবং রোগটি বিষয়ক নতুন গবেষণালব্ধ তথ্যের সাথে সামঞ্জস্য রেখে নির্ণয়ের মানদণ্ডগুলোকে কিছুটা শিথিল করা হয়েছে। যেহেতু প্রাপ্তবয়স্কদের মস্তিষ্ক শিশুদের তুলনায় অধিক বিকশিত এবং তাদের আবেগ বা তাড়না নিয়ন্ত্রণের ক্ষমতা সাধারণত বেশি থাকে, তাই শিশুদের তুলনায় কম লক্ষণ বা উপসর্গ থাকলেও এখন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ADHD নির্ণয় করা যেতে পারে। 

সিজোফ্রেনিয়া উপশ্রেণী বিলোপ (Abolition of Schizophrenia Subtypes)

DSM-IV-এ সিজোফ্রেনিয়ার বিভিন্ন ধরন, যেমন- Paranoid Type, Disorganized Type, Catatonic Type, Undifferentiated Type and Residual Type অন্তর্ভুক্ত ছিল। কিন্তু, DSM-5-এ সিজোফ্রেনিয়ার এই উপশ্রেণীগুলো (Subtypes) বাদ দেওয়া হয়েছে কারণ এগুলোর ক্লিনিকাল কার্যকারিতা ও স্থায়িত্ব কম ছিল।

PTSD-এর লক্ষণ সম্পর্কে ক্রমবর্ধমান বিশদ বিবরণ (Increasing details on PTSD Symptoms)

আংশিকভাবে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের কারণে, গত ১৫ বছরে চিকিৎসা গবেষকরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (Post Traumatic Stress Disorder, PTSD) সম্পর্কে অনেক বেশি অন্তর্দৃষ্টি লাভ করেছেন। DSM-5 এই বর্ধিত বোঝাপড়াকে প্রতিফলিত করে, PTSD আক্রান্ত শিশুদের জন্য নতুন মাত্রা যোগ করে এবং চার ধরনের প্রধান লক্ষণের বর্ণনা দেয়:

  • উত্তেজনা (Arousal);
  • এড়িয়ে চলা (Avoidance);
  • স্মৃতিচারণ (Flashbacks);
  • চিন্তার ধরণ এবং মেজাজের উপর নেতিবাচক প্রভাব (Negative impacts on thought patterns and mood)।
ডিমেনশিয়ার পুনঃশ্রেণিবিন্যাস (Reclassification of Dementia)

DSM-5-এ ডিমেনশিয়া (Dementia) এবং স্মৃতি বা শিখন সমস্যাজনিত ‘অ্যামনেস্টিক ডিসঅর্ডার’ (Amnestic Disorders) উভয়কেই ‘স্নায়ু-জ্ঞানীয় ডিসঅর্ডার’ (Neurocognitive Disorder) নামক একটি নতুন শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সমস্যাগুলোর দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার সুবিধার্থে DSM-5-এ এই ডিসঅর্ডারটিকে তীব্রতার ভিত্তিতে দুটি বড় ভাগে (গুরুতর এবং মৃদু) বিভক্ত করা হয়েছে।

বৌদ্ধিক অক্ষমতা (Intellectual Disability)

সাধারণ ভাষায় ব্যবহারের সাথে সামঞ্জস্য রাখতে, যে বিষয়টিকে আগে “মানসিক প্রতিবন্ধকতা” (Mental Retardation) বলা হতো, তা এখন “বৌদ্ধিক অক্ষমতা” (Intellectual Disability) হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তবে এই পরিভাষাটিও এখন ক্রমশ অপ্রচলিত হয়ে পড়ছে; DSM-5-এ “বৌদ্ধিক বিকাশজনিত ব্যাধি” (Intellectual Development Disorder) শব্দটি ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক চিকিৎসা পরিভাষায় এই ধারণার একটি বিবর্তিত রূপ। এই ব্যাধি নির্ণয়ের মানদণ্ডগুলোকেও হালনাগাদ করা হয়েছে, যেখানে আইকিউ (IQ) স্কোরের পরিবর্তে অভিযোজনমূলক কার্যক্ষমতার (Adaptive functioning) ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

ছয়টি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে, চারটি বাদ দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটির নাম পরিবর্তন করা হয়েছে। ফলে, DSM-5-এ অনেকগুলো স্বতন্ত্র রোগ বা ব্যাধিকে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে পুনর্বিন্যস্ত করা হয়েছে। DSM-IV থেকে DSM-5-এ রোগ নির্ণয় সংক্রান্ত বিভাগগুলোতে যে পরিবর্তন আনা হয়েছে, তা নিচের সারণিতে তুলে ধরা হল-

DSM-IVDSM-5
Disorders usually first diagnosed in infancy, childhood, or adolescence.Category Dropped
Delirium, Dementia, and amnestic and other cognitive disorders.Put under Neurocognitive Disorders.
Mood Disorders

Mood Disorders are separated into 2 categories: Bipolar and related Disorders, Depressive Disorders.
Sexual and Gender Identity Disorders – now of 3 types in DSM-5Sexual Dysfunction
Gender Dysphoria
Paraphilic Disorders
Eating DisordersFeeding and Eating Disorders (Both Feeding of Infancy and Eating in one category.)
Impulse Control Disorders not elsewhere classified.Disruptive, Impulsive, Control and Conduct Disorder.
Somatoform DisordersSomatic Symptoms and Related Disorders.
Adjustment and Acute Stress Disorders removed from Anxiety DisordersPut in Trauma and Stress related Disorders.
Factitious DisordersDropped (Factitious put under Somatic Symptom Disorder)
Pervasive Developmental Disorders is renamedAutism Spectrum Disorders
N/ANeurodevelopmental Disorders
N/AObsessive Compulsive and Related Disorders.
N/ATrauma and Stressor Related Disorders
N/AElimination Disorders
N/AOther Mental Disorders
N/AMedication- Induced Movement Disorders and Others Adverse Effects of Medication.

Source : https://www.ncbi.nlm.nih.gov

 

 

আরও পোস্ট পড়তে - এখানে ক্লিক করুন

 

 

সহায়ক গ্রন্থপঞ্জি
  1. Substance Abuse and Mental Health Services Administration. DSM-5 Changes: Implications for Child Serious Emotional Disturbance [Internet]. Rockville (MD): Substance Abuse and Mental Health Services Administration (US); 2016 Jun. Available from: https://www.ncbi.nlm.nih.gov/books/NBK519708/ 
  2. Highlights of Changes from DSM-IV to DSM-5: Somatic Symptom and Related Disorders. Focus, 11(4), 525–527. https://doi.org/10.1176/appi.focus.11.4.525
  3. Borsboom, D. (2008). Psychometric perspectives on diagnostic systems. Journal of Clinical Psychology, 64 9, 1089- 108. https://doi.org/10.1002/jclp.20503 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *