অন্তর্ভুক্তিমূলক শিক্ষা – অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য ও নীতিসমূহ

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝায় সমাজের সকল শিক্ষার্থীকে একটি ছাতার নীচে নিয়ে আসা। এই শিক্ষা হল একটি ব্যবস্থা যেখানে সকল প্রকার শিশু এমনকি যদি কোন শিশু শারীরিক, মানসিক, বৌদ্ধিক বা অন্যকোনো দিক দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে থাকে তাহলেও তারা একত্রে শিক্ষাগ্রহণের সুযোগ পায়।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হল এমন একটি শিক্ষাপ্রক্রিয়া যা শিশুকে তার সর্বাধিক ক্ষমতাকে ব্যবহার করে বিদ্যালয় পাঠদানের বিষয়কে নির্দেশ করে। এর দ্বারা সকলের কাছে শিশুর গ্রহণযোগ্যতা এবং পরস্পরের সমানুভূতিকে বোঝায়। এক্ষেত্রে প্রতিবন্ধী ও সাধারণ শিশুর একত্রে পড়াশোনা করার জন্য একই শ্রেণীকক্ষে পঠন-পাঠন করবে। এক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের বিশেষ প্রশিক্ষণের কথা আসে না। প্রতিবন্ধী শিশুরা সরাসরি বিদ্যালয়ে ভর্তি হবে এবং শিক্ষকরাই পঠন-পাঠন পরিচালনা করবেন।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা
এই ধারণাকে আরও স্পষ্টভাবে তুলে ধরতে গেলে বিভিন্ন ব্যক্তিদের দেওয়া সংজ্ঞাগুলিকে আলোচনা করা দরকার। যা নিম্নে উল্লেখ করা হল-
M. Manivannan (2001)-এর মতে, “Inclusive education is the implementation of policy and process that allows all children to participate in all programme. Policy means that disabled children should be accepted without any restrictions in all the educational programmes meant for other children. The process of inclusion denotes the way in the system, makes it welcoming to all.”
L. Soodak and E. Erwin-এর মতে, “Inclusive education happens when children with and without disabilities participate and learn together in the same classes………We also know that simply placing children with and without disabilities together does not produce positive outcomes. Inclusive education occurs when there is ongoing advocacy, planning, support and commitment.”
উপরিউক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণে বলা যায়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হল এমন একটি শিক্ষাব্যবস্থা যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থীকে সাধারণ শ্রেণীতে নথিভুক্ত করা হয় এবং বিশেষ সহায়ক পরিষেবা প্রদান করা হয়।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষাক্ষেত্রে বৈষম্য হীনতার নীতিকে স্বাগত জানায়।
- এই শিক্ষা সমস্ত প্রকার শিক্ষার্থীর শিক্ষাগ্রহণের অধিকারকে সুনিশ্চিত করে।
- মস্ত প্রতিবন্ধকতা নির্বিশেষে সকল শিশুকে একই ছাতার আওতায় নিয়ে আসা।
- সমস্ত শিশুরাই একই সাথে শিক্ষালাভের সুযোগ পেয়ে থাকে।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিসমূহ
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কয়েকটি নীতি হল-
- ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা : প্রত্যেক শিশুই চাহিদাগত দিক দিয়ে পৃথক, সেই পৃথকতাকে গুরুত্ব দিয়ে তাদের উপযোগী শিক্ষাদানের ব্যবস্থাগ্রহণ করতে হবে।
- বন্ধুত্বপূর্ণ ও আনন্দসহযোগে শিক্ষা : এই শিক্ষাব্যবস্থার মূলনীতি হল বন্ধুত্বপূর্ণ ও আনন্দসহযোগে শিক্ষা। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আকর্ষণীয় শিক্ষোপকরণ ব্যবহারের মাধ্যমে শিখবে এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ গড়ে উঠবে।
- জীবনকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা : এই শিক্ষার প্রধান নীতি হল জীবনকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা। এই শিক্ষার মাধ্যমে বিশেষ শিক্ষার্থীদের এমনভাবে পাঠদান করতে হবে যাতে তারা পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষালাভ করে তা পরবর্তীতে কাজে লাগাতে পারে।
আরও পোস্ট পড়তে - এখানে ক্লিক করুন
সহায়ক গ্রন্থপঞ্জি- দেবনাথ, দেবব্রত., দেবনাথ, আশিষ কুমার। ব্যতিক্রমধর্মী শিশু ও তার শিক্ষা। রীতা বুক এজেন্সী, কলকাতা।
- চক্রবর্তী, প্রণব কুমার., ব্যানার্জী, দেবশ্রী., দেবনাথ, দেবব্রত। সর্বসমাবিষ্ট শিক্ষা। রীতা পাবলিকেশন, কলকাতা।




